স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর : আগরতলা শহরে আন্দোলনে সরব কংগ্রেস। কৃষি ও বিদ্যুৎ বিলের খসড়া প্রত্যাহার দাবি জানায় এদিন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এদিনের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সংসদে পেশ করা কৃষক ও জনস্বার্থ বিরোধী প্রস্তাবিত খসড়া ‘বীজ বিল, ‘বিদ্যুৎ বিল, বাতিলের দাবিতে সোমবার সারা দেশের সঙ্গে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই মিছিল এবং সভা থেকে তারা আওয়াজ তুলে প্রস্তাবিত নয়া বীজ বিল ও বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে সরকারের। একই সঙ্গে দাবি তুলে পারমানবিক ক্ষেত্রকে বেসরকারীকরন করা চলবে না এবং বিমা ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, রাজ্য সরকারও রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চরম উদাসীনতা করে চলেছে। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

