বাড়িরাজ্যঅটোতে থাবা বসাল চোরের দল

অটোতে থাবা বসাল চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর :  তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ২৪ ঘন্টার ব্যাবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। রবিবার গভীর রাতে রাজনগর এলাকায় প্রীতম দাসের অটো বাড়ির সামনেই রাখা ছিল। সকালবেলা উঠে তিনি দেখেন, অটোর সাউন্ড সিস্টেম মেশিন সহ মূল্যবান যন্ত্রাংশ নিয়ে গেছে চোরের দল।

স্থানীয়দের সন্দেহ, একটি সংঘবদ্ধ চক্র রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটিয়েছে। প্রীতম দাস বলেন, রোজগারের একমাত্র ভরসা এই অটো। স্থানীয়দের বক্তব্য, শহরে চুরি বাড়ছে। অন্যদিকে ধৃত আসামি থানার ভেতর থেকেই পালিয়ে যাচ্ছে! তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?সচেতন নাগরিক সমাজের দাবি, এই ধরনের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য