Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপ্রতিরোধ ডিঙিয়ে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

প্রতিরোধ ডিঙিয়ে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর : বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পুরান পাগলী বাড়ি এলাকায় গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ। চোখের সামনে পুলিশের ধ্বংসলীলা দেখে গাঁজা বাগানের মধ্যেই সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক মহিলা গাঁজা চাষী। আবার কোন চাষী পুলিশের পায়ে ধরে গাঁজা খেয়ে ধ্বংস না করার জন্য আবদার করল।

 কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পুলিশকে ন্যায্য কাজ করে আসতে হল। রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানার পুলিশ, টি এস আর, সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায় রামনগর ভিলেজের পুরান পাগলী বাড়ি এলাকায়। এলাকার রাবার বাগানের ভেতরে বন দপ্তরের জমিতে কয়েক হেক্টর জায়গা জুড়ে গাঁজা বাগান গড়ে তুলে গাঁজা চাষিরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকায় অভিযান চালাতে বাধ্য হয় পুলিশ।

 এদিকে বেশ কয়েকজন পুরুষ গাঁজা চাষী লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু পুলিশের পাল্টা প্রতিরোধে পিছু হাঁটতে বাধ্য হয় গাঁজা চাষীরা। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন রবিবার সকালে রামনগর পুরান বাড়ি এলাকায় গাঁজা গাছ কাটতে যাওয়ার সময় গাঁজা চাষিরা রাস্তার মধ্যে বিশাল বড় গাছ কেটে রাস্তা আটকাবার চেষ্টা করে। গাঁজা চাষীদের সমস্ত ধরনের প্রতিরোধ ডিঙিয়ে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন দপ্তরের ৩২ টি প্লটে প্রায় চার লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য