স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর : প্রত্যেক নাগরিকের নাম ভোটার তালিকায় যাতে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে বি এল ও -দের। অন্য রাজ্যে যা হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে হতে দেব না। ত্রিপুরা রাজ্য ছোট। একে অপরকে চিনে। বিজেপির চাপে পড়ে যদি কোন দুই নম্বরি করতে যাও একটা পিডাও মাটিতে পড়বে না, আর চাকরি থেকেও হাত ধুয়ে যেতে হবে।
রবিবার নিজ-বিধান সভা কেন্দ্রের নোয়াগাঁও এলাকায় কংগ্রেসের সভা থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী তথা এস.আই.আর প্রসঙ্গে প্রকাশ্যে এই হুমকি বিধায়ক সুদীপ রায় বর্মনের। তিনি আরো বলেন, পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে কংগ্রেসের প্রখর নজর থাকবে ভোটার তালিকার দিকে। তিনি আরো বলেন কংগ্রেস চায়না কোন বিদেশীর নাম ভোটার তালিকায় থাকুক। কংগ্রেস চায় স্বচ্ছ ভোটার তালিকা। এই দায়িত্ব পালন করার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে তিনি আরো বলেন, মোদিকে ভোট চুরি সহায়তা করছে এবং অন্যায় ভাবে মোদি ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছে। এগুলি আগামী দিন ত্রিপুরা রাজ্যে হতে দেবো না। এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রস্তুত কংগ্রেস কর্মীরা। এভাবেই সভা থেকে হুঁশিয়ারি বিধায়ক সুদীপ রায় বর্মনের।

