Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনাম না করে পাল্টা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

নাম না করে পাল্টা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর :  গায়ের জোরে ভয় দেখিয়ে, কিংবা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করলে বরদাস্ত করবে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। কারণ বড় কাঁঠাল কারণ নিজস্ব সম্পত্তি নয়। বড় কাঁঠাল দাঁড়িয়ে এই কড়া হুশিয়ারি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার সিমনা বিধান সভার বিজেপি সিমনা মণ্ডলের উদ্যোগে বড় কাঁঠাল বাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা।

 মঞ্চে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০৭ পরিবারের মোট ৩১২ জন ভোটার বিজেপিতে যোগ দান করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপির নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি মানুষের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন। তাঁর নেতৃত্বেই মানুষ প্রকৃত উন্নয়নের স্বাদ পাচ্ছে।

তাই বিভিন্ন দল ছেড়ে জনগণ বিজেপির উপর বিশ্বাস রাখছেন। তিনি অভিযোগ করেন, এই যোগদান সভাকে ব্যর্থ করার জন্য কিছু মহল সক্রিয় ছিল, কিন্তু তাতে সমর্থকদের উৎসাহ ও ভিড় এক মুহূর্তের জন্যও কমেনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভয়-ভীতি দেখিয়ে রাজনীতি করা বাঞ্ছনীয় নয়। জনগণ উন্নয়নকে বেছে নিচ্ছেন, বাধা নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি রয়েছে যে দলে যোগদান করলে অশুদ্ধ পর্যন্ত শুদ্ধ হয়ে যায়। কিন্তু কেউ কেউ রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। তাদেরও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আরো বেশি শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি মঞ্চ থেকে প্রধান বিরোধীদলকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে দীর্ঘ সময় অপশাসন করে এসেছে কমিউনিস্টরা। এখন তাদের দেখানো রাস্তায় রাস্তায় শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এগুলো বরদাস্ত করা হবে না।

কেউ বিভ্রান্ত করতে চাইলে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে। কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে একজন নেতৃত্ব বলেছেন এডিসি-তে নাকি কোন রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হবে না। প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নাম না করে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন যত হুমকি-ধমকি দেবেন তত শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টি। একই সাথে ভারতীয় জনতা পার্টি সকলের জন্য দরজার খোলা রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী। বড় কাঁঠাল বাজারে এদিনের এই যোগদান সভা নিঃসন্দেহে সিমনা অঞ্চলে বিজেপির সংগঠনকে আরও মজবুত করল—এমনটাই মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন মেগা যোগদান সভায় দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন এডিসিতে আসন্ন নির্বাচনের আগে কোন জাতীয় রাজনৈতিক দলকে ঢুকতে না দিতে। এরই পাল্টা বললেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য