Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআম্বেদকরের তৈরি করা অধিকারগুলো সঠিকভাবে কার্যকর হলেই প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে :...

আম্বেদকরের তৈরি করা অধিকারগুলো সঠিকভাবে কার্যকর হলেই প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : ডঃ ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন প্রখ্যাত আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। ৬ ডিসেম্বর তাঁর ৭০ তম প্রয়াণ দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ছাড়াও তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। ডঃ বি আর আম্বেদকর “বাবাসাহেব” নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের সংবিধানের প্রধান স্থপতি ও খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জাতিভেদ প্রথার বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং দলিত বৌদ্ধ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় ইতিহাসে এক কিংবদন্তী ব্যক্তিত্বে পরিণত করেছে। রাজ্যপাল বলেন ডঃ বি আর আম্বেদকরের তৈরি করা নারী অধিকার, শিশু অধিকারগুলো সঠিকভাবে কার্যকর হলেই প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে। আগামী দিন ডঃ বি আর আম্বেদকরের দিশায় এগিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান রাজ্যপাল। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য