স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর :বাড়ির লোকের অবর্তমানে অষ্টম শ্রেণীর ছাত্রীর উপর পাশবিক লালসা মেটানোর চেষ্টা। শেষ পর্যন্ত ঘর থেকে পালিয়ে বাথরুমে গিয়ে রক্ষা পেল ছাত্রী। সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। অ*ভিযুক্তের নাম জহর মিয়া (৫০)। নাবালিকার মা জানান, সোমবার তিনি এবং তার স্বামী বাড়িতে ছিলেন না।
ঘরে মেয়ে পড়াশোনা করছিল। সে সময় অভিযুক্ত জহর মিয়া ঘরে প্রবেশ করে মেয়ের মুখ চাপা দিয়ে ধরে অভাব্য আচরণ করে। তখন চিৎকার দিয়ে অভিযুক্তকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে বাথরুমে গিয়ে নিজেকে সুরক্ষিত করে উনার মেয়ে। পরবর্তী সময়ে চিৎকার শুনে তার ঠাকুরমা ছুটে এসে অভিযুক্তকে ঘরের ভেতর থেকে বের হতে দেখে। তারপর পরিবারের লোকজনদের গোটা বিষয়টি অবগত করে নাবালিকা মেয়েটি। সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করে বাড়ির লোকজনেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর লেখা পর্যন্ত অভিযুক্ত পুলিশের নাগালের বাইরে।

