Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএডিসি নির্বাচনের আগে একাধিক দাবিতে আইপিএফটি

এডিসি নির্বাচনের আগে একাধিক দাবিতে আইপিএফটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর :  রবিবার আগরতলা প্রেস ক্লাবে  আই.পি.এফ.টি দলের ২০২৫ সালের কার্যকরী কমিটি করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি -র সভাপতি প্রেমকুমার রিয়াং, দলের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা প্রমুখ। গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, টিটিএডিসি ও ভিলেজে কমিটির নির্বাচন পাশাপাশি রাজ্যভিত্তিক সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরো বলেন সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন সময়ে রাজ্য থেকে ১০০ এবং ১৫০ জনের আই পি এফ টি সদস্যরা পৃথক রাজ্যের দাবি নিয়ে যন্তর মন্তরে ধর্নায় বসবে। পাশাপাশি পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার আগে এই আন্দোলনের মধ্য দিয়ে দাবী জানানো হবে ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পাস করে ত্রিপুরা রাজ্যের বর্তমান টিটিএএডিসিকে তিপরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসেবে উন্নীত করা হয়। এই দুই দফা দাবিতে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আন্দোলন করা হবে। একই সঙ্গে ককবরক ভাষা রোমান হরফের দাবিতে আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দান কিংবা কোন এক জায়গায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে জনসমাবেশ করা হবে। তিনি আরো বলেন, ১২৫ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ২০২৬ সালে টিটিএএডিসি নির্বাচন না হয়ে যাতে টিটিসি নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্যে। এই নির্বাচনে আই পি এফ টি আসন ভাগাভাগির মধ্যে দিয়ে তিপরা মথা ও বিজেপি সঙ্গে জোট হয়ে নির্বাচন লড়াই করতে চায়। নাহলে পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আইপিএফটি বলে জানান তিনি।

 তবে দলের যে কতটা দুর্বলতা রয়েছে সেটা স্পষ্ট হয়েছে সাধারণ সম্পাদকের এই দাবিতে। কারণ ২০২১ থেকে ক্রমশ অস্তিত্ব হারাতে চলেছে আইপিএফটি। বিজেপি-র উপর ভর করে সরকারে থাকলেও অস্তিত্ব সংকটে সেটা নির্দ্বিধায় বলা চলে। ইতিমধ্যে বুঝতে পারছে পাহাড়ে এডিসি নির্বাচনে খাতাখোলা মুশকিল হয়ে দাঁড়াবে আইপিএফটি-র জন্য। তাই এর আগেই সুযোগ খুঁজতে শুরু করে দিচ্ছে আইপিএফটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য