Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশিশু সুরক্ষার জন্য সমাজকে এগিয়ে আসতে হবে : মেয়র

শিশু সুরক্ষার জন্য সমাজকে এগিয়ে আসতে হবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর :  ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের ১২ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন রাজ্যে শিশু অধিকার সুরক্ষা কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। কিন্তু ১০০ শতাংশ সফলতা আনতে গেলে সামাজিকভাবে সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন কেউ যদি কোন ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে তার দিকে নজর রাখতে হবে। তার বিষয়ে প্রশাসনকে অবগত করতে হবে। এ দায়িত্ব নিয়ে সকলকে সমাজ ব্যবস্থা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আহ্বান জানান মেয়র। এদিন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিশু সুরক্ষার বিভিন্ন দিক এদিনের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য