Thursday, February 5, 2026
বাড়িরাজ্য৯ দফা দাবিতে মুখ্য সচিবের উদ্দেশ্যে ডেপুটেশন কংগ্রেসের

৯ দফা দাবিতে মুখ্য সচিবের উদ্দেশ্যে ডেপুটেশন কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ কিষান কংগ্রেস ও শ্রমিক কংগ্রেস। কালো শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে প্রদেশ কিষান কংগ্রেস ও শ্রমিক কংগ্রেসের উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয়।

 মিছিলটি পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়।

 প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত ২১ নভেম্বর নয়া শ্রমকোড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত সরকারের পুরোপুরি কর্পোরেটদের স্বার্থে। এই আইনের আওতার বাইরে থাকবে দেশের ৯০ শতাংশ মানুষ। কারণ দেশের বেকার প্রবীণ ও কৃষকদের স্বার্থ বিরোধী এই আইন। এমনকি সংবাদ মাধ্যমের স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। বিজ্ঞাপন দাতা এবং বড় বড় মিডিয়া হাউজের হাতে তুলে দেওয়া হয়েছে অধিকার। এতে স্বাধীনতা থাকবে না সংবাদ মাধ্যমেরও। অবিলম্বে শ্রমকোড বাতিল করা সহ নয় দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় মুখ্য সচিবের উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য