Friday, July 31, 2026
বাড়ি রাজ্য ৪ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক

৪ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক

৪ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : ৪ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করল মধুপুর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা মধুপুর থানার অন্তর্গত হরিহরদুলা পশ্চিম পাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালায়।

এই অভিযানে উদ্ধার হয় ৪ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। একই সাথে গ্রেপ্তার করা হয় এক যুবককে। ধৃত যুবকের নাম রুবেল মিয়া। মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছেন। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলি রুবেল মিয়ার ঘরে মজুত ছিল। কিছু ইয়াবা ট্যাবলেট তার ঘরের বাইরে পাওয়া গেছে। শনিবার দুপুরে ধৃত রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha