স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : দুই নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। রাজধানীর যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। সেখান থেকে শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যাম কুমার সিংকে আটক করেছে পুলিশ। যদিও তাদের কাছ থেকে নেশা সামগ্রী পাওয়া যায়নি। তবে তাদের সঙ্গে তিনজন যুবক ছিল।
তারা পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পূর্ব থানার ওসি জানান যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে। শনিবার তাদের আদালতে তোলা হবে। তবে নেশা কারবারের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা। প্রতিনিয়ত এ ধরনের নেশা কারবারি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অথচ পূর্ব থানার পুলিশ প্রশাসনের কোনোরকম কড়া ব্যবস্থাপনা নেই।

