স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : আগামী ২৭ নভেম্বর তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের ডাকে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভার আয়োজন করা হবে। এই জনসভার সমর্থনে তিপ্রা মথা দলের উদ্যোগে ১৪ বোধজং নগর ওয়াকিনগর কেন্দ্রের ১৭ টি ভিসি’কে নিয়ে লেম্বুছড়া সিপাইপাড়া থেকে বনিক্য চৌমুণী, পাটনী, এসরায় হয়ে রাজচন্তায় পর্যন্ত বিশাল বাইক মিছিল সংগঠিত হয়।
বাইক মিছিলে নেতৃত্ব দেন এডিসি-র পি ডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, ব্লক প্রেসিডেন্ট দীপক দেববর্মা, ওয়াই টি এফ প্রেসিডেন্ট প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। এই বাইক মিছিল নিয়ে রুনিয়েল দেব্বমা বলেন আগামী ২৭ তারিখ দলের সুপ্রিমোর ডাকে আস্তাবল ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছাতে দায়িত্ব নিয়েছেন। যাতে মানুষ সভায় অংশ নিতে পারে। উল্লেখ্য, সেদিনের সমাবেশে উপস্থিত থাকবে একটা বৃহৎ অংশের মানুষ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে কতটা সক্রিয় ভূমিকা রয়েছে সেটা নিয়ে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কিছু জানা যায়নি। তবে যেহেতু আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এই কর্মসূচি রাখা হয়েছে তাই প্রশাসনের পক্ষ থেকে ঢিলেঢালা ব্যবস্থা না থাকার জন্যই দাবি সচেতন মহলের। এদিন সকাল এগারোটা থেকেই এ কর্মসূচি শুরু হবে বলে দলীয় সূত্রে খবর। উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের একাধিক নেতৃত্ব।

