Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ছাত্রী নির্যাতনের ঘটনায় সরব হল সিপিআইএম

ছাত্রী নির্যাতনের ঘটনায় সরব হল সিপিআইএম

ছাত্রী নির্যাতনের ঘটনায় সরব হল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুন :আগরতলা শহরতলীতে যখন সরকারি বিদ্যালয়ের মধ্যে টানা ছয় ঘন্টা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করার মত ঘটনা সংঘটিত হয়েছে তখন প্রতিবাদে না নেমে, নেশার বাড়বাড়ন্ত নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত নারী সংগঠনের নেতৃত্ব জানান, নেশা গোটা রাজ্যকে নাড়িয়ে দিচ্ছে।

এ নেশার জন্য পারিবারিক অশান্তি বাড়ছে। মানুষ অতিষ্ঠ নেশার কারণে। সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলে যুবকদের হাতে নেশা তুলে দিচ্ছে। এর অন্যতম হলো রাজধানীর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। মুখ্যমন্ত্রীর উচিত প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু তা না করে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেন সংগঠনের নারী নেত্রী। তারপর দাবি সনদ তুলে দেন পূর্ব আগরতলা থানার ওসির হাতে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান