Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য রিগিং করার অভিযোগে উত্তেজনা এমবিবি কলেজে

রিগিং করার অভিযোগে উত্তেজনা এমবিবি কলেজে

রিগিং করার অভিযোগে উত্তেজনা এমবিবি কলেজে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর :মঙ্গলবার দুপুরে আচমকা এমবিবি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা উত্তেজিত হয়ে উঠে। অধ্যক্ষকে তালা দিয়ে রাখল এবিভিপি। বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেয় বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তার দীপ্তনু দেব কলেজের এক ছাত্রকে রেগিং করেছে বলে অভিযোগ ছিল অধ্যক্ষের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ পুলিশের উপস্থিতিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা বাবুকে কলেজে ডেকে আনে।

 কিন্তু তথাকথিত ছাত্র নেতা বাবু তা মানতে নারাজ। তার দাবি সে কলেজে কোনরকম রেগিং করেনি। সে পাল্টা জানায় এসএফআই থেকে মিথ্যা অভিযোগ করতেই পারে। পরবর্তী সময় যারা অধ্যক্ষের কাছে অভিযোগ করেছে তাকেও ডেকে এনে বিষয়টি সততা স্বীকার করাতে পারেনি অধ্যক্ষ। এরই প্রতিবাদে তারা কলেজের অধ্যক্ষের কক্ষ জড়াও করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। পাশাপাশি অধ্যক্ষের কক্ষ তালা দিয়ে দেয় বলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই দাবি করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা দীপ্তনু দেব। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান