বাড়িরাজ্যরেল স্টেশন থেকে গাঁজা আটক, কাউকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ

রেল স্টেশন থেকে গাঁজা আটক, কাউকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : সোমবার রাতে উদয়পুর রেল স্টেশনে মিলল দশ প্যাকেট শুকনো গাঁজা। কিন্তু কে বা কারা এই গাঁজা স্টেশনের ভিতরে ঢুকিয়ে রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ অভিযান চালায় উদয়পুর রেল স্টেশনে।

 স্টেশনের ১নং প্ল্যাটফর্মে বড় ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। ব্যাগটি খোলার পরই সামনে আসে পাচার চক্রের চিত্র। দেখা যায় ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে ১০ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশ জানায়, উদয়পুর রেল স্টেশন এলাকা থেকে মোট ১০ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। তবে অভিযানে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য