Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যখেলার মাঠে পর্যন্ত কুলুষিত করল শাসক দলের গোষ্ঠী কোন্দল, অন্তরার অন্তরের কথা...

খেলার মাঠে পর্যন্ত কুলুষিত করল শাসক দলের গোষ্ঠী কোন্দল, অন্তরার অন্তরের কথা নাক কান কাটল সরকারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : বর্তমান মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত ফ্লাক্স দিয়ে নিজের প্রচারে উৎসাহী। এই ট্র্যাডিশন গত সাড়ে সাত বছরে রাজ্যের মধ্যে মাথা চাড়া দিয়েছে। দুর্গাপূজা, লক্ষী পূজা, পহেলা বৈশাখ থেকে শুরু করে হরির নাম সংকীর্তনে পর্যন্ত তারা নিজেদের পচার ফ্লাক্সের মাধ্যমে করে চলেছে। এই ফ্লাক্স দিয়ে এবার সামনে আসছে গোষ্ঠী দ্বন্দ্ব। রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফ্লাক্স রাজ্যের খেলার মাঠে পর্যন্ত কুলুষিত করেছে। কলঙ্কিত হয়েছে শাসক দল।

প্রকাশ্যে মাইক হাতে নিয়ে সরকারের নাক কান কেটে দিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব। রবিবার কমলা সাগর বিধানসভা কেন্দ্রের মতিনগর স্কুল মাঠে রবিবার থেকে শুরু হয় অটল স্মৃতি ফুটবল নকআউট টুর্নামেন্ট টু পয়েন্ট জিরো। উদ্যোক্তা মতিনগর প্লে সেন্টার। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে এ দিন যে ব্যানার লাগানো হয়েছিল সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডা ত্রিপুরা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাবল বণিক প্রত্যেকের ছবি থাকলেও ছবি নেই স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেবের। যার কারণে উদ্বোধনী মঞ্চে প্রকাশ্যে মাইক হাতে তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়িকা অন্তরা সরকার দেব। তিনি রীতিমত বাক বর্ষার বাউন্সার ছুড়তে শুরু করেন সিপাহীজলার জেলা সভাধিপতি এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিকের উপর।

 বিধায়িকা প্রশ্ন তুলেন কমলা সাগর বিধানসভা কেন্দ্রে নবদল বণিক কে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তখন উপস্থিত ছিলেন সেখানে। উপস্থিত খেলোয়াড় সহ দলীয় কার্যকর্তারা প্রত্যেকেই হতচকিত হয়ে পড়েন। বিধায়িকা ক্ষোভ এতটাই উপড়ে দেন যে উদ্যোক্তারা বাধ্য হন তার হাত থেকে মাইক কেড়ে নিতে। ভারতীয় জনতা পার্টির অন্দরে যে কলহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা কমলা সাগর বিধানসভা কেন্দ্রে এদিন প্রমাণিত হয়ে গেল। ক্ষমতার আস্ফালন কায়েম করার লক্ষ্যে নিজেরাই যে নিজেদের বিরুদ্ধে কারসাজি শুরু করে দিয়েছে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। কার হাতে এখন দলের ব্যাটন, এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য