Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনিজেদের অধিকার সম্পর্কে মহিলাদের অবগত থাকতে হবে : মুখ্যমন্ত্রী

নিজেদের অধিকার সম্পর্কে মহিলাদের অবগত থাকতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :  রবিবার ৮ নং টাউন বড়দোয়ালি মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের মহিলা মোর্চার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু বিশ্বাস ও আস্তার ঘাটতি রয়েছে। ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুযোগ রয়েছে।

 স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত মানের করা হচ্ছে। একই সাথে রাজ্যে পর্যটন ক্ষেত্রেরও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। কিন্তু মানুষ ঘুরার জন্য বাইরে চলে যায়। এতে করে রাজ্যের টাকা বাইরে চলে যায়। তাই সকলকে প্রথমে ত্রিপুরার পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যে সমাজে নারীদের উচু স্থানে রাখা হয় সেই সমাজের উন্নয়ন হয়। তাই বর্তমান সরকার মহিলা স্বশক্তিকরণের কথা বলছে। সরকার চায় অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে মহিলাদের উন্নয়ন হোক। সেই দিশায় সরকার কাজ করছে। মহিলাদের আত্মবিশ্বাস থাকতে হবে।

অন্যথায় সরকার যা কিছু করুক কোন লাভ হবে না। মহিলাদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে সকল প্রকল্প গুলি লাগু করেছে সেই গুলির প্রচারের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিজেদের অধিকার সম্পর্কে মহিলাদের অবগত থাকতে হবে। সরকার মহিলাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করছে সেই গুলির বিষয়ে জানতে হবে। পাশাপাশি এই বিষয়ে নিজ নিজ বুথের লোকজনদের জানাতে হবে। মুখ্যমন্ত্রী এইদিন দাবি করেন বিহারে মহিলাদের কারনে এনডিএ-র এই ফলাফল হয়েছে। মহিলারা পরিবারের চালিকা শক্তি। তাই প্রধানমন্ত্রী মহিলা স্বশক্তিকরণের কথা বলেন। মহিলারা বর্তমানে সর্বক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মেলনে এইদিন ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের মহিলা মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য