স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :নেশা সামগ্রী সহ আটক এক যুবক। রাজধানী জয়নগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় নয় গ্রাম হেরোইন ও ৩৫০ টি ইয়াবা ট্যাবলেট।
সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, গত কয়েকদিন ধরেই অভিযুক্ত স্কুটি নিয়ে বটতলা এলাকায় বিভিন্ন ভাবে এসে নেশা সামগ্রী বিক্রি করছে। তার নাগাল পায়নি পুলিশ।
অবশেষে শনিবার তাকে আটক করতে সক্ষম হয় বটতলা ফাড়ির পুলিশ। তার স্কুটি থেকে উদ্ধার হয় নয় গ্রাম হেরোইন ও ৩৫০ টি ইয়াবা ট্যাবলেট। তার বিরুদ্ধে এন ডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

