স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : বর্তমানে রাজ্যে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে অর্থাৎ রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে দেওয়া, স্বারাষ্ট্র দপ্তর নিয়ে সরকারকে কালিমা লিপ্ত করা সহ ওয়ান নর্থ ইস্ট স্লোগান সহ একাধিক বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।
তিনি বলেন,রাজ্যের মানুষ শান্তি চায়। মারপিট সন্ত্রাস এগুলি চায়না মানুষ। তাই যত দ্রুত শান্তির বার্তাবরণ আনা যায় ততই ভালো। আরো বলেন, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যাতে দল মত না দেখে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে।

