Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদুর্বৃত্তরা ভেঙে গুঁড়িয়ে দিল বাড়িঘর

দুর্বৃত্তরা ভেঙে গুঁড়িয়ে দিল বাড়িঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর :  বাড়ির লোকের অবর্তমানে রাষ্ট্রবাদী দলের আশ্রিত দুর্বৃত্তরা ভেঙে গুঁড়িয়ে দিল বাড়িঘর। লুট করে নিয়ে যায় ঘরের সরঞ্জাম। এই ঘটনা ৪৬ নং সুরমা বিধানসভা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। অসহায় পরিবারের গৃহকর্তার নাম নীলকান্ত মল্লিক। পেশায় তিনি দিনমজুর। ঘটনার বিবরণে জানা যায়, বামনছড়া পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড ‘র বাসিন্দা নীলকান্ত মল্লিক, স্ত্রী ও এক কন্যা নিয়ে সংসার। তিনি বহু কষ্ট করে সংসার চালান।

শুক্রবার নীলকান্তের স্ত্রী কমলা নমশুদ্র ‘র বোনজামাই ‘র মৃত্যু হয় কমলপুরে। খবর পেয়ে তারা কমলপুর চলে যায়। রাতে খালি বাড়ি পেয়ে দুষ্কৃতীরা তাদের একটিমাত্র বসতঘর ভেঙে দেয়। লুট করে নিয়ে যায় সমস্ত জিনিসপত্র। শনিবার বাড়িতে এসে তাদের মাথায় হাত। কোথায় থাকবে কিভাবে থাকবে তা নিয়ে ভেবে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। পুলিশ গেলে তারা রসময় সরকার ও পরিতোষ দাস এই ঘটনায় জড়িত বলে জানায়। যারা গেরুয়া রামাবলি পড়ে এ ধরনের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য