Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :রবিবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সম্প্রতি টাকারজলা বিধানসভা কেন্দ্রের জম্পুইজলা বাজারে বিজেপি অফিস ও বিজেপি কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সুমন দেববর্মা নামে এক বিজেপি কর্মী গুরুতর ভাবে আহত হয়।

আহত বিজেপি কর্মী সুমন দেববর্মা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার তাকে দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জিবি হাসপাতালে গিয়ে বিজেপি কর্মী সুমন দেববর্মার চিকিৎসার খোঁজখবর নেন। এবং তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান আহত সুমন দেববর্মার মাথা ও চোখে আঘাত লেগেছিল। বেশ কয়েকদিন সে ট্রমা কেয়ার সেন্টারে ছিল। চিকিৎসকরা সময়ে সময়ে সুমন দেববর্মাকে দেখেছেন। সুমন দেববর্মার চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন তা করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha