Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজমি ক্রয় করে টাকা না দেওয়ায় মাফিয়াদের হাতে আক্রান্ত ব্যবসায়ী

জমি ক্রয় করে টাকা না দেওয়ায় মাফিয়াদের হাতে আক্রান্ত ব্যবসায়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : সুশাসন জামানায় রাষ্ট্রবাদী মাফিয়াদের এক লক্ষ টাকা না দিয়ে জমি ক্রয় করায় ব্যবসায়ী লক্ষণ সাহাকে মারধোর করা হয় বলে অভিযোগ। জানা যায়, সমাজদ্রোহীরা ব্যবসায়ীর দোকানে ঢুকে রড, পাইপ ও কাঠের টুকরো দিয়ে আক্রমণ করে। ঘটনা কাকড়াবন বাজার এলাকায়। পরে কাকড়াবন থানায় দৌড়ে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন বাজার ব্যবসায়ী লক্ষণ সাহা।

 অভিযুক্তরা হলেন, বাবুল দেব,  জামাল মিরদা, রাজেশ সরকার, নিখিল সাহা ও নারায়ণ সাহা। তাদের প্রত্যেকের বাড়ি ওই এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, বাড়ির জমি ক্রয় করার পর এক লক্ষ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় দোকান খুলতে পারবে না বলে হুমকি দিয়েছিল আগেই। তারপর শনিবার রাতে উনার বাড়িতে হামলা করেছে এই মাফিয়া গোষ্ঠী। রবিবার সকালে দোকান খোলার পর সাড়ে দশটা নাগাদ বাবুল দেবের নেতৃত্বে রাজেশ সরকার, জামাল মিরদা, নিখিল সাহা ও নারায়ণ সাহা উনার দোকানে এসে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারপর প্রাণ বাঁচাতে থানায় গিয়ে আশ্রয় নেয়। পুলিশ কর্মীদের সহযোগিতায় তিনি বেঁচে আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। দালালি করে এলাকায় তারা ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বলে কান পাতলে শোনা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য