Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপয়লা জানুয়ারি ২০০৫ তারিখকে ভিত্তি ধরে রাজ্যে এস.আই.আর

পয়লা জানুয়ারি ২০০৫ তারিখকে ভিত্তি ধরে রাজ্যে এস.আই.আর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : এস.আই.আর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর ক্ষেত্রে পয়লা জানুয়ারি ২০০৫ তারিখকে ভিত্তি ধরে যাবতীয় নথিপত্র গ্রহন করা হবে। সরকারিভাবে এই নির্দেশ জারি করা হয়েছে। দুটি ভাগে ভাগ করা হয়েছে এস আই আর -এর তালিকায় বিভিন্ন রাজ্যকে। ত্রিপুরা দ্বিতীয় ভাগে রয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা নির্বাচন দপ্তর থেকে শুরু হয়েছে দৌড়ঝাপ। সমস্ত রকম প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। এস.আই.আর -এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিএলও -রা।

 তারা এই কাজের নিযুক্ত থাকবেন। নির্বাচন দপ্তর থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে তারা সেভাবেই ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজ চালিয়ে যাবে। এদিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে গোটা দেশে রাজনীতি তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দিকে বিভিন্ন ভাবে আঙ্গুল তুলতে শুরু করেছে। নির্বাচন কমিশনের দাবি ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর সুফল দেশের প্রত্যেক নাগরিক পাবে। আগামী দিন এর গুরুত্ব তারা বুঝতে পারবে। অপরদিকে জানা যায়, নির্বাচন কমিশন থেকে এ নির্দেশিকা জারি হতেই বিভিন্ন মহাকুমা অফিস গুলিতে গিয়ে ভিড় করছেন মানুষজন। ২০০৫ -এর আগে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা জানতে বি এল ও -দের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য