Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য সরকারি কাজের প্রি বিড বৈঠকে উত্তপ্ত পরিবেশ, আটক একাধিক

সরকারি কাজের প্রি বিড বৈঠকে উত্তপ্ত পরিবেশ, আটক একাধিক

সরকারি কাজের প্রি বিড বৈঠকে উত্তপ্ত পরিবেশ, আটক একাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : কুমারঘাট মহকুমার পূর্ত দফতরের এন.এইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশীষ দাসের রুমে বুধবার ৪১ কোটি টাকার সরকারি কাজ নিয়ে একটি প্রি বিড বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন ঠিকেদার। আগরতলার বনমালীপুর এলাকার একজন ঠিকেদার ও এই বীডে অংশ নেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

তিনি জানিয়েছেন তার সঙ্গে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে মাধব চক্রবর্তী নামের একজন ঠিকেদার অভিযোগ করেছেন তিনি এই বৈঠকে অংশগ্রহণ করতে আসলে প্রথমে বেশ কয়েকজন তাকে বাধা দেন। এরপর পুলিশের সাহায্য নিয়ে তিনি ভেতরে ঢুকলে প্রশান্ত সরকার নামে এক ঠিকেদার তার কাগজ ছিঁড়ে ফেলেন।

এদিকে পুলিশ জানিয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার রক্ষী এখানে মোতায়েন করা ছিল। হালকা একটু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি সামলে নেয়। সরকারি কাজে যারাই বাধা দিচ্ছিল তাদেরকে হেফাজতে নিয়ে নেয় পুলিশ। বেশ কয়েকজনকে এদিন দেখা যায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ঠিকেদারদের বাধা দিতে। প্রি বিড বৈঠকেই যদি এরকম অবস্থা হয়, তাহলে টেন্ডার ড্রপ করার সময় কি অবস্থা হবে সেটা ধারণা করা যেতেই পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha