Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসুষ্ঠভাবে বিহারের নির্বাচনী দায়িত্ব পালন করল টিএসআর

সুষ্ঠভাবে বিহারের নির্বাচনী দায়িত্ব পালন করল টিএসআর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর : বিহারের শেষ দফা নির্বাচনেও রাজ্যের টিএসআর জওয়ানরা দুটি বিধানসভা কেন্দ্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার শেষ দফা নির্বাচনে ত্রিপুরার জওয়ানরা দায়িত্ব পালন করেছেন ১৫২ বিহাপুর এবং ১৫৪ গোপালপুর বিধানসভা কেন্দ্রে। এই দুটি বিধানসভা কেন্দ্র বিহারের ভগলপুর জেলার নওগাছিয়া থানাধীন এলাকায়।

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা থেকে দুই কোম্পানি টি এস আর জওয়ান বিহারের শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব পালন করতে যায়। যেসব বিধানসভা কেন্দ্রে প্রথম দফা এবং শেষ দফায় দায়িত্ব পালন করেছে ত্রিপুরার জোয়ানরা সেইসব বিধানসভার কেন্দ্রে কোন ধরনের অশান্তির খবর নেই। এর আগেও ত্রিপুরা থেকে অন্যান্য রাজ্যে গিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করে এসেছে টিএসআর জওয়ানরা। প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করেছে তারা। এছাড়াও রাজ্যের বাইরে গিয়ে ছত্রিশগড়ে এবং দিল্লিতে দায়িত্ব পালন করছে ত্রিপুরার টিএসআর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য