Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বঞ্চিত শিশুরা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বঞ্চিত শিশুরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর : বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত আমজাদনগর এলাকার নয়া পাড়ার দুই নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধরা দিল এক করুণ চিত্র। এ যেন সুশাসনের চন্দ্রিমা তে পড়লো  কলঙ্কের কালশিটে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য চাল, ডাল, সহ রান্নার সামগ্রি সরবরাহ করা হচ্ছে না। ক্যামেরার সামনে রীতিমত হতচকিত হয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের  এক কর্মী।

 তিনি জানিয়েছেন সকালে টিফিন দেওয়া হয়েছে শিশুদের। কিন্তু চাল ডাল না থাকায় খিচুড়ি দেওয়া সম্ভব হয়নি। প্রায় ১০-১২ দিন ধরেই এই অঙ্গন ওয়ারি কেন্দ্র চাল ডাল শূন্য হয়ে রয়েছে। তিনি বিষয়টি দপ্তরের গোচরে নিয়ে গেছেন। কিন্তু দপ্তরের পদাধিকারীরা দিবানিদ্রায় আচ্ছন্ন। এদিকে গর্ভবতী মায়েরা নাকি প্রায় দু-তিন মাস ধরে চাল পাচ্ছেন না।

দপ্তরের পদাধিকারীরা শুধু কথা আর কাগজ নিয়ে ব্যস্ত। বাস্তবের চেহারা একেবারে অশ্ব ডিম্ব। এদিকে এলাকাবাসীদের অভিযোগ দু এদিকে এলাকাবাসীদের অভিযোগ দুই মাস ধরে নাকি শিশুদের জন্য চাল ডাল দেওয়া হচ্ছে না। তারা মিড ডে মিল এর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে গর্ভবতী মহিলারাও। জলের সমস্যা ও প্রকট এখানে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাঁধুনি আসলেও রান্না ঘরে তালা। অভুক্ত পেটে বাড়ি ফিরতে হচ্ছে শিশুদের। কোথায় গেল সুশাসনের উন্নয়নের বাস্তব চিত্র?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য