Thursday, February 5, 2026
বাড়িরাজ্যস্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :শনিবার গভীর রাতে আমতলী হরিওম অযাচক আশ্রম সংলগ্ন এলাকায় গৃহবধূ খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড। জানা যায়, এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস।

জগন্নাথ দাসের বাড়ি বিশালগড় গৌতম নগর এলাকায়। শনিবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাসকে গলা চেপে হত্যা করে। রবিবার সকালে বিউটি দাসকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস নিজেই।

সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসকরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করেন। তখন ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস হাসপাতাল থেকেই পালিয়ে যায়। আবার কিছুক্ষণ পর  অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস আমতলী থানায় এসে আত্মসমর্পণ করে। স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে সঙ্গেই আমতলী থানার পুলিশ অভিযুক্ত স্বামী জগন্নাথ দাসকে গ্রেপ্তার করে। এই ঘটনায় রবিবার দুপুরে আমতলী থানায় একটি খুনের মামলা নথিভুক্ত করে ঘটনাস্থলে যায় আমতলির এসডিপিও পারমিতা পান্ডে। বাড়িতে থাকা এক মহিলা জানান রবিবার সকালে ঘুম থেকে উঠার পর জগন্নাথ এসে ওনাকে ডেকে নিয়ে যায়। জগ্ননাথের ঘরে গিয়ে দেখতে পান বিউটি দাস বিছানায় ঘুমিয়ে রয়েছে। জগন্নাথ দাস স্ত্রীকে ডাকাডাকি করছে। কিন্তু বিউটি কোন সাড়া দিচ্ছিল না। তখন তিনি জগন্নাথকে পরামর্শ দেন বিউটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে জগন্নাথ দাস স্ত্রী বিউটি দাসকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। বিউটি দাসকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। এইদিকে ঘটনার খবর পেয়ে জগন্নাথ দাসের ভাড়া বাড়িতে ছুটে যায় আমতলি থানার পুলিশ। এসডিপিও আমতলি পারমিতা পান্ডে খোদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান রবিবার সকালে আমতলি থানায় অভিযোগ যায় যে আমতলি আশ্রম পাড়া এলাকায় ভাড়া বাড়িতে জগন্নাথ দাস নামে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। অভিযুক্ত স্বামী জগন্নাথ দাসকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বিউটি দাসের মৃত্যু কি ভাবে হয়েছে তা বলা অসম্ভব। তিনি আরও জানান স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন দম্পতির মধ্যে প্রায় সময় কলহ লেগে থাকত। তার উপর নির্ভর করে আপাতত তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে হাপানিয়া হাসপাতালে মৃত বিউটি দাসের ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। ঘটনাকে কেন্দ্র করে আমতলি আশ্রম পাড়া এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য