Thursday, February 5, 2026
বাড়িরাজ্য১১ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ

১১ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :১১ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রবিবার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক ১১ দফা দাবি গুলি তুলে ধরেন। এই ১১ দফা দাবি গুলির মধ্যে রয়েছে অবিলম্বে কর্মচারীদের বকেয়া ২২ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মচারীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে।

 এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে। বিভিন্ন এলাউন্স অবিলম্বে বৃদ্ধি করতে হবে। রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরন করতে হবে। ডাই-ইন-হারনেস প্রথার নতুন নিয়মাবলী প্রত্যাহার করতে হবে। চাকুরি থেকে অবসর গ্রহণের সময় সীমা ৬০ বছরের পরিবর্তে ৬৫ বছর করতে হবে। সরকারি কর্মচারীদের ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকুরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান করতে হবে। এডহক প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসাবে ঘোষণা করতে হবে। যে সকল দপ্তরে এডহক প্রমোশনের বিভিন্ন ক্যাটাগরি এখনো সম্পূর্ণ হয়নি, তা অতিদ্রুত সম্পূর্ণ করে প্রমোশন প্রদান করতে হবে। অবসরকালিন গ্র্যাচুইটি কমপক্ষে ২০ লক্ষ টাকা প্রদান করতে হবে। এম.এ.সি.পি-এর জটিলতা অবিলম্বে দূর করতে হবে।  এম.এ.সি.পি-তে লেভেল পরিবর্তন করতে হবে। অবিলম্বে সকল দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে। এবং আউট সোর্সিং প্রথা বিলুপ্ত করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য