Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ চলে বৈঠক। বৈঠকের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তিপ্রাসা সমস্যা নিয়ে পজেটিভ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ওনার দাবি-দাওয়ায় সাড়া দিয়েছেন। যে সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলি আগামী দিন সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

তিনি আরো বলেন, ভিলেজ কমিটির নির্বাচন এবং টিটিএএডিসি নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। উল্লেখ্য, গত এক মাসে রাজ্য রাজনীতিতে গিরগিটির মতো রং পাল্টেছে অনেকে। শাসক দলের মধ্যেই লক্ষ্য করা গেছে আগরতলায় দোস্তি, এবং পাহাড়ে শাসক বিরোধী মত লড়াই করে চলেছে প্রধান শাসক ও শরিক দল। আক্রান্ত হয়েছে প্রধান শাসক দল বিজেপির বহু কর্মী সমর্থক। এর মধ্যে গত ৪ নভেম্বর আগরতলা শহরে প্রদ্যোত কিশোর দেববর্মণ সভা করতে চেয়েছিলেন। প্রশাসনের কাছ থেকে কোনরকম অনুমতি না পেয়ে পরবর্তী দিনক্ষণ স্থির করতে চাইছেন ২৮ নভেম্বর। এর জন্য স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষ ব্যক্তি পর্যন্ত কথা বলছেন মথার নেতৃত্ব। কারণ সরকারে থেকে সভা করার অনুমতি না পাওয়াটা মথার জন্য দুর্ভাগ্য। হতাশায় ভুগছেন বললেও ভুল হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য