স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : শুক্রবার আগরতলা শহরে মিছিল করে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময় শিক্ষা দপ্তরে গিয়ে তারা গন ডেপুটেশন প্রদান করেন। তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি প্রদেশ চক্রবর্তী, সম্পাদক নারায়ণ নাহা এবং কনভেনার সহ অন্যান্যরা।
তারা বলেন, ২০২২ সালে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে চার বছরের মাথায় নিয়মিত চাকুরির দাবি করতে শুরু করেছেন। পূবর্তন সরকার কোন এক অদৃশ্য কারণে ছাটাই করে দিয়েছিল কম্পিউটার শিক্ষক। বর্তমান সরকার কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নেয়। কিন্তু বর্তমানে তাদের মূলত দাবি চাকরির স্থায়িত্ব চাই। রাজ্যে ১ হাজার ৭৯ টি বিদ্যালয় আইসিটি প্রজেক্টর মাধ্যমে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তাদের আশা অনুরোধ উন্নত হয়নি কম্পিউটার শিক্ষার মান। দেশের অন্যান্য রাজ্যের মত তাদের সরকারের তত্ত্বাবধানে আনা হোক বলে দাবি। নাহলে প্রকৃত উন্নয়ন হবে না বলে দাবি করেন তারা।

