স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল যাত্রাপুর থানার পুলিস। যাত্রাপুর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে নিদয়া গাঙ্গকুল এলাকার বাসিন্দা কামরুল জামালের বাড়িতে অভিযান চালানো হয়।
কামরুল জামালের বাড়িতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ১৫০০ ইয়াবা ট্যাবলেট। যার কালোবাজারি মূল্য প্রায় ৭৫ হাজার টাকা হবে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক কামরুল জামালকে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের জন্য কামরুল জামালের বাড়িতে মজুত করা হয়েছিল।

