Saturday, March 14, 2026
বাড়িরাজ্যবর্ষার আগে শহর ঘুরে দেখলেন আধিকারিকরা

বর্ষার আগে শহর ঘুরে দেখলেন আধিকারিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : প্রতিবছর বর্ষার মরশুমে জলমগ্ন হয়ে পড়ে স্মার্ট সিটি। শহরবাসিকে জল ডুবি থেকে মুক্তি দিতে একাধিক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে আগরতলা শহরে। বিশেষ করে হাওড়া নদী ও কাটা খাল সহ বর্ডার এলাকায় বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে। সামনেই বর্ষার মরশুম। তার পূর্বে হাওড়া নদী, কাটা খাল ও বর্ডার এলাকায় চলমান সকল কাজ সরজমিনে ঘুরে দেখেন পূর্ব দপ্তরের সচিব কিরন গিত্তে।

সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পূর্ত দপ্তরের সচিব কিরন গিত্তে জানান আগরতলা শহরের জল নিষ্কাশনের মূল দুইটি রাস্তা হল হাওড়া নদী ও কাটা খাল। কাটা খাল পরিষ্কার করার কাজ চলছে। হাওড়া নদীর দুই পাশে বাধ নির্মাণের কাজও চলছে। তিনি আশা ব্যক্ত করেন এই বছর বর্ষার মরশুমে হাওড়া নদী ও কাটা খাল থেকে আগরতলা শহরে জল ঢুকবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য