Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য চার মাসের শিশুর আচমকা মৃত্যু

চার মাসের শিশুর আচমকা মৃত্যু

চার মাসের শিশুর আচমকা মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :শ্রীনগর থানার অন্তর্গত লক্ষ্মীটিলা এলাকায় নিজ বাড়িতে রহস্য জনক মৃত্যু চার মাসের এক শিশুর। মৃত শিশুর নাম সৃজন শীল। জানা যায় সোমবার সৃজনের মা-বাবা একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল। সামাজিক অনুষ্ঠান থেকে তারা বাড়িতে ফিরে সৃজনকে নিয়ে রাত্রি প্রায় দেড়টা পর্যন্ত খেলাধুলা করে। তারপর তারা সৃজনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে সৃজনের মা-বাবা লক্ষ্য করে সৃজন নরা চড়া করছে না।

সাথে সাথে তারা সৃজনকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করার পর সৃজনকে মৃত বলে ঘোষণা করে দেন। সৃজনের মৃত্যুতে আইজিএম হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে তার মা-বাবা। শিশুটির পিসি জানিয়েছেন, ছোট্ট সৃজনের হালকা সর্দি ছিল। কিন্তু এর থেকে এমন ঘটনা ঘটবে সেটা তাদের ধারণা ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে উনার ভাই সৌরভ শীল দেখেন তার শিশু পুত্রের নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সাথে সাথে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha