Saturday, March 14, 2026
বাড়িরাজ্যহাসপাতালে ক্যান্সার রোগীর আত্মহত্যা

হাসপাতালে ক্যান্সার রোগীর আত্মহত্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : হাসপাতালের বাথরুমে রোগীর অস্বাভাবিক মৃত্যু!ঘটনা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। মৃত রোগীর নাম রাকেশ দেববর্মা। বাড়ি সিদাই মোহনপুর এলাকায়। মৃত রোগীর ছেলে জানান দেড় বছর আগে তার বাবার ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে চিকিৎসা চলছিল।

এরই মধ্যে গত কিছুদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়। কোন কিছু খেতে পারছিলেন না। গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন শনিবার বাথরুমে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পরবর্তী সময়ে বাথরুমের দরজা ভেঙে দেখতে পায় ঝুলন্ত মৃতদেহ। তারপর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির বয়স ৫২ বছর। শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য