Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ আগুন

ভয়াবহ আগুন

ভয়াবহ আগুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শিবনগর পাল নার্সিং হোম সংলগ্ন এলাকা। জানা যায়, এইদিন এলাকার বাসিন্দা প্রমোদ করের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে। বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন।

দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে চলে আসে। যার কারনে গোটা এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha