Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যতিপরা মথা আসার পর একটিও দাঙ্গা হয় নি : প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিপরা মথা আসার পর একটিও দাঙ্গা হয় নি : প্রদ্যুৎ কিশোর দেববর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর :  তিপ্রা মহিলা ফেডারেশনের উদ্যোগে সোমবার এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। এইদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মণ, টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য জগদীশ দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব। যোগদান সভায় এইদিন প্রায় ১৭২ পরিবারের ৭০০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তিপ্রা মাথা দলে যোগদান করে।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে তিপরা মথা দলে বরন করে নেন তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মণ। এক সাক্ষাৎকারে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মণ বলেন এইদিন রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৭০০ ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেছে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সি.কে জমাতিয়াও এইদিন তিপ্রা মথা দলে যোগদান করেছেন। তিনি এদিন সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, সব সময় বনধের বিরোধিতা করেন তিনি। বনধ করলে গরিব মানুষের ক্ষতি হয়।

তিপরা সিভিল সোসাইটির পক্ষ থেকে যে বনধ ডাকা হয়েছিল সেটা তিপরা মথা ডাকেনি। সেই সংগঠনে একজন তিপরা মথার বিধায়ক ছিলেন। তিনি আরো বলেন, তিপরা মথা বাঙালিকে ঘৃণা করে না। বাঙালি হলো তিপ্রাসাদের বন্ধু। ডিভাইড রুলের নীতিতে বিশ্বাসী কিছু কিছু নেতা রয়েছে। তাদের সমর্থন করেন না বলে জানান তিনি। আরো বলেন, টিটিএএডিসি এলাকায় তিপরা মথা প্রতিষ্ঠিত হওয়ার পর এবং সরকারের সাথে জোটে আসার পর এখন পর্যন্ত রাজ্যে কোনরকম জাতি জনজাতির মধ্যে ঝগড়া কিংবা দাঙ্গা হয়নি। আরো এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিল্লির সঙ্গে তিনি চুক্তিতে এসেছেন। বর্তমানে দিল্লির সঙ্গে উনার সম্পর্ক ভালো রয়েছে। পাশাপাশি কমলপুর মহকুমা শান্তি বাজারের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য