Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যছয়মাস ধরে পানীয় জল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ

ছয়মাস ধরে পানীয় জল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : গত ছয়মাস ধরে পানীয় জল না পেয়ে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ। অভিযোগ, গোলাঘাটি  বিধানসভার কাঞ্চনমালা ১ নং ওয়ার্ড দীর্ঘ  বছর আগে একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়। গত কয়েক বছর আগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে এই পাম্প মেশিনের বিশুদ্ধ পানীয় জলের জন্য ফিল্টার সিস্টেম বসানো হয়।

 কিন্তু সেই জলের ফিল্টার এখনো চালু করা হয়নি, নোংরা আয়রন যুক্ত জল বের। কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন বিশ্বাসের বাড়ি সহ একটি বাড়িতে ৬ মাস ধরে এই পাম্প মেশিনের জল আসছে না। তাদের এই সমস্যার কথা  ভুক্তভোগীরা একাধিকবার পাম্প অপারেটর রাজীব সরকারকে  এবং সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানানোর পরেও  এই ছয় মাসে পরিবারগুলিকে পানীয় জল দিতে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

স্থানীয় টুটন বিশ্বাস  সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে পানীয় জলের এই সমস্যার কথা জানাতে গিয়ে  ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন গত ছয় মাসে একাধিকবার পাম্প অপারেটর এবং ডি ডাব্লিউ এস দপ্তরকে জানালেও কোন সুরাহা পায়নি। তাদের নিত্যদিন এই পাম্প মেশিনের জল একমাত্র ভরস। গত ছয় মাস ধরে পাম্প মেশিনের জল না পেয়ে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আরো অভিযোগ জায়গার মালিক পবিত্র সরকার এই পাম্প মেশিনের জল নাকি উনার ধান জমিতে সেচ হিসাবে ব্যবহার করছে আর এদিকে মানুষ  চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেদিকে তাদের কোন নজর নেই। তবে এই সমস্যার কবে নাগাদ সুরাহ হবে এটা বলা কঠিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য