Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপৃথক দুটি দুর্ঘটনায় হতাহত ১০

পৃথক দুটি দুর্ঘটনায় হতাহত ১০

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর :   সিপাহীজলা জেলা প্রশাসনের চরম অবহেলায় দুর্ঘটনার পিছু ছাড়ছে না। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরো দুটি ভয়াবহ দুর্ঘটনা। নতুন করে পৃথক দুটি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ১০ জন। সিপাহীজলা জেলায় প্রশাসনের চরম অবহেলায় দুর্ঘটনা চোখ রাঙাচ্ছে। অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রান। রবিবার সাত সকালের ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে মেলাঘর – সোনামুড়া ইন্দিরা নগর কলোনি এলাকার মূল সড়কে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন।ঘটনার বিবরণে জানা যায় TR 07 G 0689 নম্বরের একটি ইকো গাড়ি নিয়ে বিশালগড় নোয়াপাড়ার সুমন মিয়া সোনামুড়া সীমন্তপুর চেকপোস্ট থেকে আসার পথে মেলাঘর ইন্দিরা নগর কলোনি এলাকা মূল সড়কে শনিতলার সামনে TRO7-3320 একটি যাত্রীবাহী অটো গাড়িকে পেছনে সজোড়ে ধাক্কা দেয়।

 এতে অটো গাড়ি দুমড়ে মুছড়ে যায়। এতে অটো উটো গাড়িতে থাকা চালক সহ ৬ জন আহত হয়। আহতরা হলেন রাকেশ সাহা, বাড়ি ধনপুর, দীপক সাহা, বাড়ি অমরপুর, লক্ষণ দাস বাড়ি বটতলী, অজিত দাস বাড়ি দুর্লুভ নারায়ণ, অটো চালক মাইনুদ্দিন, বাড়ি বাঁশ পুকুর, অন্যদিকে ইকো গাড়ি চালক সুমন মিয়াও অল্প বিস্তর আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে দমকল কর্মীরা মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে অটো গাড়িটি বাঁশপুকুর থেকে মেলাঘর পেট্রোল পাম্পে আসার কথা ছিল, ইন্দিরা নগর  আসতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটো গাড়িটির কোন দোষ ছিল না। বর্তমানে আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে।অপরদিকে শনিবার রাতে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের।

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন। এলাকাবাসিরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দুইটি বাইক রাস্তায় পরে রয়েছে। তার পাশে তিন যুবক ও এক যুবতী রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহত তিন যুবক সহ যুবতিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান তিন যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপরদিকে আহত যুবতীর অবস্থাও আশঙ্কা জনক। তাই তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। জানা যায় আহত হয় টুটন দাস ও মৃত্যু হয় ইন্দ্রজিৎ দাসের। অপর বাইকের দুজন মৃতের নাম রিশা দেববর্মা এবং রাকেশ দেববর্মা। রাকেশ দেববর্মার শ্যালিকা রিশা। বাড়ি তক্সাপাড়ায়। শনিবার ইন্দ্রজিৎ দেবনাথের মৃতদেহ এলাকায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এদিকে শনিবার বিকেলে চড়িলাম দরগায় ঢুকে পড়েছিল একটি ওয়াগনার গাড়ি। সেখানেও দুজন আহত হয়েছিল। অথচ জেলার অধীনে থাকা বিভিন্ন থানার পুলিশ বাবুদের যান চলাচল নিয়ন্ত্রণ করাতে মাঠে নামতে দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনায় মানুষের মৃত্যু এবং আহতের সংখ্যা বেড়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য