Thursday, February 5, 2026
বাড়িরাজ্যস্বামীর হাতে নৃশংস ভাবে খুন স্ত্রী

স্বামীর হাতে নৃশংস ভাবে খুন স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর :  পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নৃশংস ভাবে খুন স্ত্রী। ঘটনা রবিবার ভোরে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝরঝরিয়া এলাকায়। জানা গেছে এলাকার সেন্টু সরকার তার স্ত্রী আদরি সরকারকে প্রায়ই কারণে-অকারণে মারধোর করতো। ঠিক একই ভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরি সরকারের সাথে ঝগড়া করে। রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে আটক করে তার স্বামী সেন্টু সরকারকে।

স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে। পুলিশ ঘটনাস্থল থেকে আদরী সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জানা গেছে আমতলী থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এদিকে আদরী সরকারের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

 অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আমতলী থানার পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে থানা সূত্রে খবর।এই হত্যাকান্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনায় এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠছে অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য