স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : অনুপ্রবেশ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে, কিন্তু এর মধ্যেও বন্ধ নেই অনুপ্রবেশ। আমবাসা রেলস্টেশন থেকে আটক হয়েছে ৬ জন বাংলাদেশি নাগরিক। তদন্ত পুলিশ। রবিবার গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে ১৫৪ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা এক শিশু সহ মোট ছয়জন বাংলাদেশীকে আটক করে। তারা কাজের উদ্দেশ্যে জলপাইগুড়ি যাওয়ার জন্য আমবাসায় এসেছে বলে খবর। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বাঘেরঘাট জেলার বিভিন্ন থানা এলাকায়।
আটক হওয়া ছয়জন বাংলাদেশী দের মধ্যে একজন জানায় সে একমাস আগে ত্রিপুরায় এসেছে এর আগে বাংলাদেশে একটি চাপাতা বাগানে কাজ করেছে। সেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় সেই ব্যক্তি আগরতলার একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তারপর তারা আগরতলায় আসে। তারা সকলেই কাজের সন্ধানে জলপাইগুড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়। কিন্তু আমবাসা রেল স্টেশনে ধরা পড়ে। ধৃতদের আমবাসা জিআরপি পুলিশ সহ বিএসএফের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তারপর ছয়জনকে আমবাসা থানায় রাখা হবে আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়। তবে এই বিষয়ে বিএসএফের আধিকারিক এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি।

