Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যরাজ্য ভিত্তিক শিশু শৈশব সুস্থ কৈশোর অভিযানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য ভিত্তিক শিশু শৈশব সুস্থ কৈশোর অভিযানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : শুক্রবার সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর বা মাসকা অভিযান কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নয়।

একটি গাছের চারা ভালোভাবে যত্ন করলে এটা যেমন ভালো ফল দেয় তেমনি একটি শিশুকে সঠিকভাবে লালন-পালন করলে শিশুর জ্ঞানগত বুদ্ধি এবং শারীরিক স্বাস্থ্যগত বিকাশ হয়। তাহলেই এই শিশুরা আগামী দিন প্রকৃত অর্থে সমাজের কাজে আসবে। সেদিকে গুরুত্ব দিয়ে গত ৮ বছর ধরে এই কার্যক্রম গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। এর দ্বারা শিশুদের শারীরিক ভিটামিনের অভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে এই কার্যক্রম শিশুদের জন্য অত্যন্ত জরুরী। পাশাপাশি শরীরের যে সমস্ত ঘাটতি থাকে সেগুলো পূরণ করে। তাই সরকারের এই কার্যক্রম

সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করতে এই অভিযান দারুন ভাবে কার্যকরী করে চলেছে সরকার। এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা হচ্ছে এই অভিযানকে সাফল্যমন্ডিত করার জন্য বরাবরের মতো সকলকেই বিশেষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীরা সার্বিক স্বার্থে এই অভিযানকে এবারও রাজ্যব্যাপী সাফল্যমন্ডিত করবে এই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে এই কর্মসূচি মঞ্চে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থার নিরিখে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার প্রদান করার পাশাপাশি বিশেষ কৃতিত্বের জন্য তেলিয়ামুড়ার সিভিল ডিফেন্সের কর্মীদের পুরস্কৃত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য