Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব নিয়ে তদন্ত চাইলো আমরা বাঙালি

রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব নিয়ে তদন্ত চাইলো আমরা বাঙালি

রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব নিয়ে তদন্ত চাইলো আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর :  প্রাক্তন জ*ঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা বাংলাদেশী বলে নেট দুনিয়ায় ভাইরাল তার জন্মের শংসাপত্র ও নাগরিকত্বের প্রমাণপত্র। এই অভিযোগ সত্য কিনা সেটা যাচাই করতে সরকারের উদ্দেশ্যে দাবি আমরা বাঙালির। শুক্রবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি থেকে এই অভিযোগ তুলেছেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্র পাল।

 তিনি বলেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রঞ্জিত দেববর্মা নাকি বাংলাদেশি নাগরিক। এটা সত্যি হলে তিনি মারাত্মকভাবে অপরাধী। কারণ তিনি বাংলাদেশী হয়ে আবার অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন। তাই ওনার বিরুদ্ধে ওঠা অভিযোগ অবিলম্বে তদন্ত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবী জানায় আমরা বাঙালি। সরকারের দায়িত্ব অবিলম্বে তদন্ত করে এর ষ্পষ্টিকরণ দেওয়া রাজ্যবাসীকে। তিনি যদি সত্যিই বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন তাহলে প্রথমে তার বিধানসভার সদস্যপদ খারিজ হবে। তারপর তিনি শাস্তির আওতায় আসতে বলে জানান দলের রাজ্য সম্পাদক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha