স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপর পুলিশের আক্রমনের তিব্র নিন্দা জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা যায়, জোলাইবাড়ীর রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকের বদলির প্রতিবাদে আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের খবর পেয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাসের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় এ এস আই মরন বৈদ্য। বিদ্যালয়ে গিয়ে মরন বৈদ্য সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছাত্র ছাত্রীদের উপর আক্রমন করেবলে অভিযোগ। আক্রমনের ফলে প্রায় ১২ জনের অধিক ছাত্র ছাত্রী আহত হয়।
পরবর্তী সময় স্থানীয় লোকজন ও অভিবাবকরা আহতদের চিকিৎসার জন্য স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহত ছাত্র ছাত্রীদের দেখারজন্য রাজ্যস্তরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল ছুটে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসাধীন ছাত্র ছাত্রীদের খোঁজ খবর নেয়। আহত ছাত্র ছাত্রীদের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে পুলিশের এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে পুলিশ কর্মী মরন বৈদ্যের শাস্তি দাবি করে ২৪ ঘন্টা সময় বেধে দেওয়া হয়। নাহলে বাইখোড়া থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনে সামিল হবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীরা জানান, বুধবার অভিযুক্ত পুলিশ কর্মী মরন বৈদ্য ছাত্র-ছাত্রীদের মারধর করেছেন। এতে ছাত্র-ছাত্রীদের মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত লেগেছে। এমনকি একজন অভিভাবকের গলা চেপে ধরেছে।

