Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য ১৬৩ ধারা জারি, থমথমে শান্তির বাজার

বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য ১৬৩ ধারা জারি, থমথমে শান্তির বাজার

বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য ১৬৩ ধারা জারি, থমথমে শান্তির বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর :  বৃহস্পতিবার সন্ধ্যায় তিপরা সিভিল সোসাইটির ডাকে দুর্বৃত্ত বাহিনী কমলপুর শান্তিরবাজারে যে তান্ডব চালায় তাতে বহু দোকান পুড়েছে, লুট করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত হয়েছেন ব্যবসায়ী বিজয় দেব, সালেমা ব্লকের বি ডি ও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা, এস ডি পি ও সমুদ্র দেববর্মা, এস পি মিহিরলাল দাস। তাদেরকে বি এস এম হাসপাতালে অনা হয়েছিল। বর্তমানে তারা আগরতলা রেফার। এদিকে গতকাল রাত থেকেই নিরাপত্তা বাহিনী তথা  টি এস আর ও সি আর পি এফ দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাজার এলাকা। আজ সেখানে শুধু ধ্বংসের ছবি।

 পোড়া গাড়ি, ভাঙা দোকান, রাস্তায় ইট পাটকেল, ভাঙা বোতলের দৃশ্য। তবে জেলা প্রশাসন থেকে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এদিকে শান্তিরবাজার ব্যবসায়ীরা বাজারের সমস্ত দোকানপাঠ বন্ধ রেখেছেন। তবে গতকাল কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তারা বনধ সর্মথনকারীদের যেমন কোনো প্রকার বাধা সৃষ্টি করেনি লুটপাটে। অপরদিকে বাজারের ব্যবসায়ীদের প্রতিরোধে বাধা দিয়েছে। তবে শুক্রবার সকাল থেকে যে দৃশ্য দেখা গেছে শান্তির বাজারে তাতে বলার অপেক্ষা রাখে না খুব সহসাই ছন্দে ফিরতে চলেছে কমলপুর স্থিত শান্তি বাজার, সেটা বলা কঠিন।

 কারণ শুক্রবার দিনভর বন্ধ বাজার হাট, বন্ধ, যান চলাচল।‌ ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। ‌ জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি রয়েছে অনির্দিষ্টকালের জন্য ১৬৩ ধারা। গোটা শান্তিরবাজার এলাকা নিরাপত্তা কর্মীদের দখলে। ব্যবসায়ীরা চাইছে, সবার আগে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপর তাদের সরকারি সহযোগিতা করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান