Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদশ দফা দাবি সরকার দৃষ্টি আকর্ষণ করল বাম কৃষক সংগঠন

দশ দফা দাবি সরকার দৃষ্টি আকর্ষণ করল বাম কৃষক সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর :কৃষকদের দশ দফা দাবিতে মুখ্য সচিবের নিকট  চিঠি প্রেরণ করেছিল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি। তার পরিপেক্ষিতে মঙ্গলবার মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর ও সভাপতি অঘোর দেববর্মা। তারা জানান, রাজ্যের কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। ‌ এই বিষয়ে যদি সরকারের দৃষ্টিতে আনার প্রয়োজন মনে করেছেন সারা ভারত কৃষক সভা।

 এর মধ্যে অন্যতম দাবি কাঁটাতারের গেইট সকাল ৬টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখতে হবে। ধান, গম ও সমস্ত মরশুমে সকল রকমের ফসল করার সুযোগ দিতে হবে। ফসল তুলে আনতে ব্যবস্থা রাখতে হবে। গেইট বন্ধ থাকা অবস্থায় ফসল পাহারার ব্যবস্থা করতে হবে। সকল প্রকার সবজী, ফুল, ফল, চা, লেবু সহ অন্যান্য অর্থকরী ফসলের চাষ করার সুযোগ দিতে হবে। রাত্রে হাইভোল্টেজ লাইট লাগাবার ফলে একদিকে পোঁকা আক্রমনে ফসল নষ্ট হলে ও ফসল ঝলসে গেলে তার সমস্ত ক্ষতিপূরন সরকারকে দিতে হবে। কাঁটাতারের বেড়ার গেইটের সংখ্যা বাড়াতে হবে। কাঁটাতারের ওপারে জমিতে জল সেচের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সোলার যুক্ত পাম্প দিয়ে সেচের ব্যবস্থা করতে হবে। কারণ এই সমস্যাগুলোর জন্য কৃষকরা ফসল উৎপাদন করতে হিমসিম খাচ্ছে।

তাই অবিলম্বে এই সমস্যাগুলি সমাধান করতে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, কাঁটাতারের ওপারে বসবাসরত ভারতীয় নাগরিকদের সরকারী চাকরি, বিভিন্ন প্রকল্পের আর্থিক সুযোগ সুবিধা, রেগা, টুয়েপের কাজ সহ সমস্ত সরকারী সাহায্য দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য