স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অক্টোবর : অস্বস্তি আরও বাড়ল পিএনবি-র ঋণখেলাপি, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির। বেলজিয়ামের আদালত জানিয়ে দিল যে অপরাধের অভিযোগ ওঁর বিরুদ্ধে রয়েছে, সেগুলি প্রমাণিত হলে বেলজিয়ামের আইন মোতাবেকও তিনি শাস্তিযোগ্য। কয়েকদিন আগেই সেদেশের আদালত জানিয়ে দিয়েছিল চোকসিকে ভারতের হাতে প্রত্যর্পণে কোনও বাধা নেই।
আদালতের তরফে এদিন জানানো হয়েছে, ‘২০১৬ সালের শেষ থেকে ২০১৯ সালের শুরুর দিকে ভারতে এই অভিযোগগুলি সংঘটিত হয়েছে। বেলজিয়ামে এই অপরাধগুলির জন্য এক বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, যেমনটি বেলজিয়ামের ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় উল্লেখ করা হয়েছে।’ তবে, সমস্ত অভিযোগ স্বীকৃত নয় বলেই জানিয়েছে আদালত।

