স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। শুক্রবার রাজধানীর মেলারমাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। সেখানে এইদিন দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এইদিন ছিল ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। দলের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানান ১০৫ বছর পূর্বে ভারতবর্ষে শ্রমজিবি মানুষ সহ সমাজের সকল অংশের মানুষের উদ্যোগে ব্রিটিশ সাম্রাজ্য বাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

