বাড়িরাজ্যসাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং কলা উৎসবের আনুষ্ঠানিক সূচনা

সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং কলা উৎসবের আনুষ্ঠানিক সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : শুক্রবার আগরতলার টাউন হলে ষষ্ঠ রাজ্যভিত্তিক ই এম আর এস সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং কলা উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের মধ্য দিয়ে জনজাতিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।

 আর সেই দিশাতে কাজ করছে বর্তমান রাজ্য সরকার ও। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। আর জনজাতি অংশের সাধারণ মানুষ যদি শিক্ষা দীক্ষায় উন্নত হতে না পারে তাহলে তাদের উন্নয়ন সম্ভব নয়। এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে জনজাতি অংশের সাধারণ মানুষের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করে চলেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য