Saturday, March 14, 2026
বাড়িরাজ্যধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে উত্তেজনা

ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে এক ছাত্রের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে মঙ্গলবার। এদিন দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অভিযোগ প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মুহূর্তেই কলেজের পরিবেশ রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর থানার পুলিশ। পরে অভিযুক্ত ছাত্রকে থানায় নিয়ে যাওয়া হয়।

কিন্তু ঘটনাটির রেশ সেখানেই থেমে থাকেনি। অভিযুক্তকে থানায় আনার পর থানা চত্বরেই তার এক নিকট আত্মীয়ের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ। এক ছাত্র জানায়, জাহাঙ্গী হুসেন নামে এক ব্যক্তি সমাজ সেবার নাম করে ধর্মনগরের শান্তি সম্প্রীতি নষ্ট করছে। এখন ধর্মনগর কলেজে সুনাম নষ্ট করতে চাইছে। আজ ওনার ছেলে এক মেয়েকে নিয়ে অসামাজিক কার্যকলাপ সংঘটিত করেছিল। তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা বিষয়টি দেখতে পায়। তারপর সমস্ত রাস লীলা বন্ধ হয়ে যায়। তারপর বহিরাগত যুবকরা কলেজের ভেতর প্রবেশ করে ছাত্রছাত্রীদের হুমকি দেয় কিভাবে তারা বাড়ি যায় তারা দেখবে। এরই প্রতিবাদে আন্দোলন শুরু করা হয়েছে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য